বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আঁচ পড়েছেন বলিউডে। নিরপত্তার কারণে বন্ধ হয়ে গেল শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুটিং। দুবাই আউটডোর লোকেশনের বদলে এখন মুম্বাইয়ের স্টুডিওতেই তৈরি হচ্ছে মরুভূমি।  

কবে মুক্তি পাচ্ছে শাহরুখের 'কিং'— জানা গেল দিনক্ষণ

জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে ‘কিং’সিনেমার শুটিং চলছে। লন্ডনে এরই মধ্যে সিনেমার একটি বড় অংশের কাজ শেষ হয়েছে। ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে শুটিংয়ের আলো পড়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে বদলে দিয়েছে সব হিসাব নিকাশ।

kin

মুম্বাইয়ের ভিলে পার্লের একটি স্টুডিওতে তৈরি হচ্ছে বিশাল মরুভূমি। নির্মাতাদের দাবি, শুটিং সেটের কারিশমায় পর্দার স্কেল বা ভিশনে কোনো কমতি হবে না, উল্টো ইনডোর শুটিং হওয়ায় অ্যাকশন কোরিওগ্রাফি আর লাইটিংয়ের ওপর নিয়ন্ত্রণ থাকবে আরও নিখুঁত। 

শাহরুখের 'কিং' ছবির লুক ফাঁস

‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। ইতোমধ্যে তাঁদের দুইজনের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। যা নজর কেড়েছে ভক্তদের। জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক। 

king-khan_20251102_131539799

শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখকে। আগামী বছরের ২৪ ডিসেম্বর বড়দিন মুক্তি পাবে সিনেমাটি। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর