সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

মাঝরাতে ঘুমানোর আগে জুতা খোঁজেন শবনম ফারিয়া!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

মাঝরাতে ঘুমানোর আগে জুতা খোঁজেন শবনম ফারিয়া!

ব্যক্তিজীবন থেকে শুরু করে রাজনৈতিক ইস্যুতে অকপট অভিনেত্রী শবনম ফারিয়া। এবার এক বিচিত্র শখের কথা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তিনি। অলস সময় কাটানো কিংবা কোথাও অপেক্ষায় করার মুহূর্তে অনলাইন শপিং সাইটগুলোতে গিয়ে একের পর এক পণ্য কার্ট জমা করতে ভালোবাসেন। তবে শেষ পর্যন্ত কেনাকাটা না করে কার্টে জমানোতেই তাঁর যত আনন্দ।

ফারিয়া জানান, যখন তিনি একঘেয়েমি অনুভব করেন তখন খুবই মনোযোগ দিয়ে প্রয়োজনীয় বা পছন্দের জিনিসগুলো কার্টে অ্যাড করতে থাকেন। কাজ শেষে স্রেফ অ্যাপটি বন্ধ করে দিয়ে নিজের মূল কাজে ফিরে যান তিনি। 


বিজ্ঞাপন


আমার বিয়ের বয়স শেষ: শবনম ফারিয়া

অভিনেত্রীর কথায়, ‘যখন আমি কোনো কারণে বোরিং থাকি কিংবা কোথাও অপেক্ষা করতে হয়, আমার প্রিয় টাইমপাস হবি হলো, একটা ওয়েবসাইটে ঢুকে কার্টে জিনিসপত্র অ্যাড করা। খুবই মনোযোগ সহকারে আমি কাজটা করি, যা যা প্রয়োজন, কিংবা ভালো লাগে, সব অ্যাড করি। কিছুক্ষণ পর অ্যাপ ক্লোজ করে মূল কাজে ফিরে যাই।’ 

sobanam

সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “আজকে দেখলাম ৬২ হাজার টাকার ড্রেস অ্যাড করেছি! ঠিক তখনই আম্মু কল দিয়ে বলল, ‘কালকের ছবিগুলো পাঠাও।’ 


বিজ্ঞাপন


আপনাকে আমার ড্রাইভারও রাখব না, মেজাজ হারিয়ে কাকে বললেন শবনম ফারিয়া

অভিনেত্রী জানান, শুধু দিনের বেলাতেই নয়, ঘুমের সমস্যা হলে মাঝরাতে জুতার ওয়েবসাইটে ঢু মারেন।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর