রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু

দীর্ঘ ২৭ বছর পর পাল্টে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ভেন্যু। ২০২৯ সাল থেকে হলিউডের ডলবি থিয়েটার থেকে সরে গিয়ে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনস্থ ‘এল.এ. লাইভ’কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভ্যানু পরিবর্তনের সিদ্ধান্তকে ঘিরে বিনোদন জগতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন একাডেমির প্রবীণ সদস্য ব্রুস ফেল্ডম্যান।

১৯৮৬ সাল থেকে একাডেমির সদস্য হিসেবে যুক্ত থাকা ফেল্ডম্যান জানিয়েছেন, অস্কারের ভেন্যু পরিবর্তন নিয়ে অনেকেই হতাশ হলেও তিনি এই সিদ্ধন্তকে স্বাগত জানান। তাঁর মতে, পরিবর্তন সবসময় খারাপ কিছু নয়। 


বিজ্ঞাপন


ফেল্ডম্যান আরও জানান, বর্তমান ভেন্যু ডলবি থিয়েটারে মাত্র ৩,৩০০ আসন রয়েছে। ফলে মনোনীত ব্যক্তি, তাঁদের পরিবার, উপস্থাপক এবং সংবাদমাধ্যমের ভিড়ে সাধারণ একাডেমি সদস্যরা লটারিতে নাম না উঠলে সেখানে যোগ দেওয়ার সুযোগ পেতেন না। কিন্তু নতুন ভেন্যু ‘পিকক থিয়েটার’-এ ৭,১০০-এর বেশি আসন রয়েছে। তিনি আশা করেন, বাড়তি আসনগুলোর বড় একটি অংশ সাধারণ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হবে।

oscar-j

অস্কারের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তকে সমর্থন করলেও একাডেমি কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রুস ফেল্ডম্যান। তিনি বলেন, ‘একাডেমি তার সদস্যদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামতকে উপেক্ষা করেছে। এত বড় একটি সিদ্ধান্তের আগে সদস্যদের মতামত নেওয়া উচিত ছিল।’


বিজ্ঞাপন


তিনি আক্ষেপ করে বলেন, ‘গত ৪০ বছরে অস্কারের কোনো বড় বিষয়েই (সেরা চলচ্চিত্রের সংখ্যা ৫ থেকে ১০ করা, বা লাইভ টেলিকাস্ট থেকে কিছু ক্যাটাগরি বাদ দেওয়া) সাধারণ সদস্যদের সাথে পরামর্শ করা হয়নি। কর্তৃপক্ষের এমন আচরণে মনে হয় তারা সদস্যদের তুচ্ছ হিসেবে বিবেচনা করছে।’  

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, যদিও ভেন্যু স্থানান্তরের সিদ্ধান্তে সদস্যদের সম্পৃক্ত করা হয়নি, তবুও অন্তত নতুন ভেন্যুতে সদস্যদের উপস্থিত হওয়ার সুযোগ বাড়বে।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর