রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

জন্মদিনে চমক শাকিবের, আসছে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

জন্মদিনে চমক শাকিবের, আসছে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক

সম্প্রতি গুঞ্জন ওঠে শাকিব খান তাঁর রোজার ঈদের ‘প্রিন্স’ সিনেমা রেখে আসন্ন ‘রকস্টার’-এর শুটিংয়ে মালয়েশিয়ায় গেছেন। নতুন খবর হলো, আগামীকাল (২৮ মার্চ) শনিবার মেগাস্টারের ৪৩তম জন্মদিনে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক প্রকাশ হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক আজমান রুশো।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি এই সময়ের। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আগামীকাল তাঁর জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’

L-5ey9cK

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবারের মতো এ ধরনের চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার শীর্ষ এই অভিনেতা। জানা গেছে, নিজের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে কয়েক দিন গিটার বাজানো শিখেছেন তিনি। চেনা শাকিবকে একবারে নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে।

ছবির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। এর আগে তিনি ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মতো জনপ্রিয় কাজের সাথে যুক্ত ছিলেন। ছবিটি প্রযোজনা করছে ‘সান কমিউনিকেশন’।

‘রকস্টার’-এ শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর