শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

ভারতে বাংলাদেশ হাই কমিশনে সুর-সন্ধ্যা, সংগীতায়োজনে জাহিদ নিরব

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

ভারতে বাংলাদেশ হাই কমিশনে সুর-সন্ধ্যা, সংগীতায়োজনে জাহিদ নিরব

ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে হয়ে গেল এক সুর সন্ধ্যা। বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম বার্ষিকী উপলক্ষে গতকাল ২৬ মার্চ সন্ধ্যায় এ আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানের সংগীতায়োজনে ছিলেন জাহিদ নিরব। তিনি ছাড়াও বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীরা ছিলেন জালাল আহমেদ, মিথুন দাস, আয়েশা মৌসুমী, পাভেল। 


বিজ্ঞাপন


প্রথমবার বাবা-ভাইকে নিয়ে জাহিদ নিরবের গান, প্রকাশ পাচ্ছে চাঁদরাতে

দুই দেশের (ভারত-বাংলাদেশ) জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে দেশাত্মবোধক গান, কাজী নজরুল ইসলামের সৃষ্টি এবং বাংলার লোকগান পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করেন শিল্পীরা। 

image

জাহিদ নিরব বলেন, ‘গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে আমরা পারফর্ম করেছিলাম। সেখানে আমি এবং জালাল আহমেদ ভাই অংশ নিয়েছিলাম। এবারের আয়োজন আরও বড়। আমরা দেশাত্মবোধক গান ও লোকসংগীতসহ বেশ কিছু পরিবেশনা উপহার দিয়েছি।’


বিজ্ঞাপন


দেরিতে ঘুম থেকে উঠতাম যেন একবেলা খেয়ে দিন কাটাতে পারি: জাহিদ নিরব

অনুষ্ঠান শেষ বাংলাদেশের রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহ শিল্পীদের পরিচয় করিয়ে দেন। সে সময় শিল্পীরা রাষ্ট্রদূতের সম্মানে তৎক্ষণাৎ একটি পরিবেশনা করেন।

image

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। স্বাগত বক্তব্যে অতিথিদের অভিনন্দন জানান রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহ 

প্রায় ৩০০-এরও বেশি কূটনীতিকের উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। জাহিদ নিরবের সংগীতায়োজনে গুণী শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশের সুরের মায়াজালে বন্দি হয়েছিলেন তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর