মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে দুরন্ত টিভি’র। শিরোনাম ‘লাল সবুজের পতাকা’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্ববোধক বিভিন্ন গান ও কবিতার সাথে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা, যার মাধ্যমে স্বাধীনতার মহান চেতনাকে তুলে ধরা হয়েছে।
‘লাল সবুজের পতাকা’ পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়মপ্রভা, কোরিওগ্রাফি করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্য নন্দন’-এর নৃত্যশিল্পীরা। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সুনিপুণ বড়–য়া চৌধুরী ও মেহজাবিন মৌশি।
বিজ্ঞাপন
দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৬ মার্চ, দুপুর ১২টায় ও রাত ৯টায়। এছাড়াও স্বাধীনতা দিবসে দুরন্ত টিভিতে আরও থাকছে সকাল ৭টায় নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’, সকাল ৮টায় ও দুপুর ১২টা ৩০ মিনিটে‘আমাদের মুক্তির গান’।

