মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

অপারেশনের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু— জানালেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

অপারেশনের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু— জানালেন চঞ্চল চৌধুরী

গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয় জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর। এরপর থেকে বিশ্রামে আছেন তিনি। ফলে ঈদের সিনেমার প্রচারেও দেখা যাচ্ছে না। এবার চঞ্চল চৌধুরী জানালেন বাবুর বর্তমান অবস্থা।

পরিবার নিয়ে বাবুকে দেখতে গিয়েছিলেন চঞ্চল। সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। নিজের ফেসবুকে বাবু তার স্ত্রীর সঙ্গে নিজের পরিবারের একটি ছবি প্রকাশ করেছেন। 


বিজ্ঞাপন


ক্যাপশনে লিখেছেন, ‘এবারের ঈদে সবচে ভালো লাগার মূহুর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসিমুখে দেখব, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা!’

এরপর লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন! আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব।’ 

এবারের ঈদে মুক্তি পেয়ছে রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বাবু। টিজারে নজর কেড়েছিলেন তিনি। প্রেক্ষাগৃহেও হচ্ছেন প্রশংসিত। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর