ঈদের চতুর্থ দিনেও মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেখতে হলে লাইন ধরেছেন দর্শক। পছন্দমতো সিনেমা দেখছেন তারা। চলুন জেনে নেওয়া যাক— এবার ঈদে মুক্তি প্রাপ্ত কোন ছবি কত আয় করল?
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ছবির আয় সংক্রান্ত তথ্য দেয়নি প্রযোজনা সংস্থাগুলো। তবে বিএমআর-এর তথ্য অনুযায়ী আয়ের দিক থেকে এগিয়ে আছে আফরান নিশো অভিনীত ‘দম' সিনেমাটি। মুক্তির তিন দিনে পৌঁছেছে কোটির ঘরে। বলে রাখা ভালো, প্রযোজনা সংস্থাগুলো বিএমআর-এর তথ্যকে নির্ভরযোগ্য বলে জানিয়েছে।
বিজ্ঞাপন
মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা আয় করে ‘দম'। দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা পকেটে তোলে। সব মিলিয়ে প্রথম দিনে গ্রস কালেকশন দাঁড়ায় কোটির ওপরে। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোয়ের মধ্যে ২৭টিই ছিল হাউজফুল।
জানা গেছে, আনঅফিসিয়ালি প্রায় সাতাত্তর লক্ষ তেত্রিশ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিন ‘বনলতা এক্সপ্রেস’ আয় করে ১৮. ৫৪ লক্ষ টাকা। দুইদিনে সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস আসে ৪০.৮০ লক্ষ টাকা। তৃতীয় দিনে সিনেমাটির কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। ২৮. ৮৯ লক্ষ টাকা। তিনদিন শেষে `বনলতা এক্সপ্রেস' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৮৮ .২৩ লক্ষ টাকা।
এদিকে চতুর্থ দিনে এসে দর্শক চাহিদায় শো বেড়েছে তিনদিনে ‘রাক্ষস’ সিনেমার। শুরুর দিকে মন্থর গতিতে চললেও বেড়েছে আয়ও। প্রথম ৩ দিনে ছবির মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫৬.১৪ লক্ষ টাকা। প্রথম দিন ১৩.৯৩ লাখ, দ্বিতীয় দিন ২০.২৮ লাখ এবং তৃতীয় দিনে ২১.৯২ লাখ টাকা আয় করেছে ‘রাক্ষস’।
বিজ্ঞাপন
দিন দিন বাড়ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এর আয়। তিন দিনে মোট আয় ২৯.৩২ লাখ। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ। দ্বিতীয় দিন ১১.০৪ লাখ টাকা। আর তৃতীয় দিনে সংগ্রহ করে ১২.১৫ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকা।
এদিকে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে চলছে শাকিব খানের ‘প্রিন্স'। দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সেও। নানা জটিলতার মাঝেও প্রথম তিন দিনে ছবির মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫১.৫৪ লাখ টাকা।
বিএমআর-এর দেওয়া তথ্যমতে, দ্বিতীয়দিনের তুলনায় তৃতীয়দিন ‘প্রিন্স' সিনেমার কালেকশন কমেছে। গতকাল লায়ন সিনেমাস (৭টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (৪টি), মন ইন (৪টি), মনিহার সিনেপ্লেক্স (৪টি), মধুবন সিনেপ্লেক্স (৪টি), শ্যামলী (৪টি), সিনেস্কোপ (৪টি), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৫টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩৬টি।
এরমধ্যে ১৬টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল গেছে আরও একটি শো। তিনদিন শেষে `প্রিন্স' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫১.৫৪ লাখ টাকা। নতুন খবর হচ্ছে, চতুর্থ দিনে এসে স্টাস্র সিনেপ্লেক্সে শো পেয়েছে ছবিটি এবং কিছুক্ষণের মধ্যেই সোল্ডআউট হয়েছে টিকিট।

