মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চীনের একজন লেডি বাইকারকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির দক্ষিণ উপকূলে অবস্থিত ম্যাকাউ অঞ্চলে বিশোর্ধ্ব এক নারী বাইকারকে ধাক্কা দিয়ে আহত করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র ওং চি ওয়েং।
তিনি জানিয়েছেন, গত ১৭ মার্চ সন্ধ্যায় জননিরাপত্তা পুলিশ অ্যাভেনিডা দো আলমিরান্সে লাসার্দায় একটি সড়ক দুর্ঘটনার খবর পায়। পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে গিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে জানা যায়, অভিযুক্ত নারী ইয়াং খাবার খাওয়ার সময় মদ্যপান করেছিলেন।
বিজ্ঞাপন
ইয়াংয়ের ব্রেদলাইজার পরীক্ষা করে মদ্যপানের প্রমাণ পেয়েছে পুলিশ। তাঁর রক্তে প্রতি লিটারে ১.৬২ গ্রাম অ্যালকোহল ছিল।
পিএসপির মুখপাত্র ওং চি ওয়েং এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনার পরদিন, অর্থাৎ ১৮ মার্চ ভোর ২টায় রুয়া দে ফ্যাই চি কেই এলাকা থেকে ওই ফিটনেস প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়াং মদ্যপানের পর ম্যাকাউতে আসেন এবং তাঁর মোটরসাইকেল নেন। নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে বিংশোর্ধ্ব এক নারী বাইকার আহত হন। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন।
ইএইচ/

