ঈদুল ফিতর উপলক্ষে সাতদিনব্যাপী টেলিভিশন চ্যানেলগুলো বর্ণিল আয়োজন করে থাকে। দর্শকের বিনোদনের খোরাক যোগাতে নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, সংগীত ও নৃত্যানুষ্ঠান আয়োজন করেছে চ্যানেলগুলো। ঈদের দ্বিতীয় দিনে কোন চ্যানেলে কী থাকছে?

বিজ্ঞাপন
মাছরাঙা
মাছরাঙা আজ বিকেল থেকে রাত অবধি ব্যস্ত রাখবে জনপ্রিয় সব তারকাদের অভিনয়ে।
বিকেল ০৫:৫০ – নাটক: নিঃস্ব তুমি আমি (আরশ খান ও সামিরা খান মাহি)
সন্ধ্যা ০৭:২০ – ধারাবাহিক: মেইন কাস্টিং (চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ)
বিজ্ঞাপন
রাত ০৮:০০ – নাটক: লেলিন
রাত ০৯:১০ – নাটক: ভ্যাজাল জামাই (মোশাররফ করিম)
রাত ১০:২০ – নাটক: গোলাপী
রাত ১১:৩০ – টেলিফিল্ম: হৃদয়ের ওপাশে তুমি

এনটিভি
দুপুর থেকেই এনটিভিতে থাকছে ঈদের বৈচিত্র্যময় আয়োজন।
দুপুর ০১:৩০ – নাটক: কুলীন সমাচার
দুপুর ০২:২০ – টেলিফিল্ম: গল্পটা থেকে যায়
সন্ধ্যা ০৬:৪০ – নাটক: পা পিছলে আলুর দম
রাত ০৮:০০ – নাটক: গরিবের সুন্দরী বউ
রাত ০৯:১০ – নাটক: কত যে আপন
রাত ১১:০৫ – নাটক: ছিটকিনি

আরটিভি
গান, আড্ডা আর হাসির নাটকে ঠাসা আরটিভির সন্ধ্যার আয়োজন।
বিকেল ০৫:৩০ – মিউজিক শো: ফোক স্টেশন
সন্ধ্যা ০৬:০০ – টক শো: ঈদ কার্নিভ্যাল
সন্ধ্যা ০৭:০০ – নাটক: মুশকিল আসান
সন্ধ্যা ০৭:৩০ – নাটক: উইশ লিস্ট
রাত ০৮:৩০ – নাটক: জামাই বউ ট্রেনিং সেন্টার (মোশাররফ করিম)
রাত ০৯:৩০ – নাটক: দেখা হবে বন্ধু

দীপ্ত টিভি
দুপুর ১২:১০ – সংগীতানুষ্ঠান: আমাদের ছবি আমাদের গান
সন্ধ্যা ০৭:০০ – নাটক: একরাশ নীল
রাত ০৮:০০ – নাটক: বিবাহিত জীবনের দিনগুলি
রাত ০৯:৪০ – ধারাবাহিক: ভাইজান
রাত ১০:০০ – নাটক: শুধু কবিতার জন্য
রাত ১১:১০ – নাটক: প্রেম হতে সাবধান

নাগরিক টিভি
নাগরিক টিভিতে থাকছে এ সময়ের আলোচিত সিরিজ ও লাইভ মিউজিক।
রাত ০৮:০০ – আলোচিত সিরিজ: ব্ল্যাক মানি (পূজা চেরী)
রাত ০৮:৪৫ – নাটক: নীলাঞ্জনা এক্সপ্রেস
রাত ১০:০০ – সেলিব্রিটি শো: তারায় তারায়
রাত ১১:০০ – লাইভ মিউজিক: বাংলা বাউল
দুরন্ত টিভি
ছোট সোনামণিদের জন্য দূরন্ত টিভিতে সারাদিনজুড়েই থাকছে মজার সব আয়োজন:
‘বানাই মজার খাবার’, ‘মা-বাবাই সেরা’, ‘দুরন্তপনা’ এবং ‘দুষ্টু মিষ্টি’
ধারাবাহিক: শিশুদের প্রিয় ‘হৈ হৈ হল্লা’।
সব মিলিয়ে ঈদের দ্বিতীয় দিনে টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে তারকাবহুল নাটক ও বিনোদনের ভিন্নধর্মী আয়োজন, যা দর্শকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
ইএইচ/

