এবারের ঈদে ছোটপর্দার দর্শকদের জন্য একগুচ্ছ নাটক নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা রাশেদ সীমান্ত। দর্শকদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে ৯টি বিশেষ নাটক নিয়ে সপ্তাহ জুড়ে থাকছেন তিনি। এর মধ্যে রয়েছে ৭ পর্বের দুইটি ধারাবাহিক এবং ৭টি একক নাটক।
এক ঝলকে জেনে নিন রাশেদের কোন নাটকটি কখন এবং কোন চ্যানেলে দেখা যাবে।
বিজ্ঞাপন

৭ পর্বের ধারাবাহিক নাটক:
আরটিভিতে ঈদের প্রথম দিন থেকে টানা সাত দিন প্রতিদিন রাত ১১টায় প্রচার হবে ‘ওগো বিদেশিনী’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, অদিতি জাহান প্রমুখ। পরিচালনায় হিমু আকরাম। ঈদের সাত দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট এবং রাত ৯টায় চ্যানেল ৯-এর পর্দায় দেখা যাবে অভিনেতার ‘ধুরন্ধর কোম্পানি’ নাটক। এতে অভিনয় করেছেন চাষী আলম, সামান্তা পারভেজ, তানজিম হাসান অনিক, কাজী ফাহমিদা বন্না, শিহাব জাহান প্রমুখ।
বিজ্ঞাপন
বিশেষ একক নাটক:
‘এক জোড়া চোর’: ইটিভিতে (একুশে টেলিভিশন) ঈদের দিন রাত ৮টায়।
‘লিয়াকতে লটারি’: বৈশাখী টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে।
‘দুর্নাম’: আরটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৩০ মিনিটে।
‘কাঠের চশমা’: বৈশাখী টেলিভিশনে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে।

‘মায়ার সংসার’: আরটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৩০ মিনিটে।
‘জামাই কিছুই বোঝেনা’: আরটিভিতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৩০ মিনিটে।
‘স্বপ্নের নায়িকা’: এটিএন বাংলায় (সময় ও দিন শীঘ্রই জানানো হবে)।
ইএইচ/

