শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

‘সবার জীবনে আসুক ঈদের মতো খুশির দিন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

‘সবার জীবনে আসুক ঈদের মতো খুশির দিন’

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রোজার ঈদ। দিনটিকে ঘিরে দেশের শোবিজ তারকারা তাদের ভক্তদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কে কি লিখলেন।    

image


বিজ্ঞাপন


ঈদের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা আয়েশা খান লিখেছেন, ‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’ 

shojol

সাদা পাঞ্জাবি পরিহিত দুইটি ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা ভাগ করে নিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল। 

image


বিজ্ঞাপন


ঈদের দিন ঢালিউডের অভিনেতা জায়েদ খান ধরা দিয়েছেন এক ভিন্ন লুকে। তিনি বেছে নিয়েছেন কালো রঙের একটি শর্ট পাঞ্জাবি। পাঞ্জাবি জুড়ে রয়েছে বাহারি রঙের সুতার ফ্লোরাল এমব্রয়ডারি। সিগনেচার স্টাইলে চোখের সানগ্লাস এবং হাত ঘড়ি।  

purnima_j

মেহেদী হাতে একগুচ্ছে ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। 

mamun_apu

পরিবার ও দুই ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

jamil_khan

অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা গেছে, দুইজনে একই রং-এর পোশাক গায়ে জড়িয়েছেন। 

barsha_j

ঈদের সাজে নজর কেড়েছেন অভিনেত্রী বর্ষা। হালকা সাদার ওপর সুতোয় বুনন করার মার্জিত পোশাক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

image

ঈদের নামাজ শেষে ঈদগাহ থেকে একটি সেলফি নিজের ফেসবুকে প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন অভিনেতা রাশেদ সীমান্ত। 

image

অভিনেতা নিরব হোসেন কটি সাদা কাবলি স্যুট পরেছেন। সাদা কাপড়ের সঙ্গে মিল রেখে বাদামী রঙের নাগরা স্টাইলের জুতা পরেছেন। 

image

সম্প্রতি আমেরিকায় পাড়ি জমিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মার্কিন মুলুক থেকে একগুচ্ছ ছবি ভাগ করে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর