বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

রোজার ঈদে ওটিটি মাতাবে যেসব কনটেন্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

কবে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’

দরজায় কড়া নাড়ছে রোজার ঈদ। এবারের ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ কনটেন্ট। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের জন্য অন্যতম মাধ্যম হতে পারে ওটিটি। প্রথমবারের মতো থ্রিলার ওয়েব ফিল্মে জুটি হিসেবে দেখা যাবে মেহজাবীন চৌধুরী এবং প্রীতম হাসানকে। এছাড়াও ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর হিন্দি ওয়েব সিরিজ। একঝলকে দেখে নেওয়া যাক এবারের ঈদের ওটিটি কনটেন্টগুলো:


বিজ্ঞাপন


চরকিতে ‘ক্যাকটাস’

সাইবার জগতের প্রতিভাবান এক হ্যাকার মানসিভকে নিয়ে ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’। অপরাধ করে জেলে বন্দী সে, তবে বিশেষ এক পরিস্থিতিতে সরকারি সহায়তায় মানসিভকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরার সঙ্গে। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। ১৮ মার্চ চরকিতে মুক্তি পাবে ‘ক্যাকটাস’।

love

বঙ্গ-তে ‘লাভ সিটার’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’


বিজ্ঞাপন


অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’ আসছে বঙ্গ-তে। ঈদের তৃতীয় দিন এটি মুক্তি পাবে। এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানকে। একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে এগিয়েছে এই চলচ্চিত্রটি। এছাড়া ঈদ উপলক্ষে বঙ্গ-তে মুক্তি পাবে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার।

bbafb4e8badf8b8d26ffa3e2c2de62ae-69b5189176dd5.jpg?jadewits

আইস্ক্রিনে ‘চক্র ২’ ও ‘পাপকাহিনী ২’ ‘সিক্স’

২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই রহস্যময় ঘটনার সঙ্গে 'শেয়ারড হ্যালুসিনেশন'-এর মতো বিষয় মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেছেন ‘চক্র’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং আজমেরী হক বাঁধন। ঈদের সপ্তম দিনে মুক্তি পাবে এর সিকুয়েল ‘চক্র ২’।

অন্যদিকে, গত কোরবানির ঈদে ‘পাপকাহিনী’ সিরিজের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন শাহরিয়ার নাজিম জয়। এবার ঈদে আসছে এর দ্বিতীয় কিস্তি ‘পাপকাহিনী ২’। এতে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, সাদিয়া জাহান প্রভা, ফারিন খান, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

নির্মাতা তানিম পারভেজের ‘সিক্স’দেখা যাবে ঈদের ৬ দিন। প্রতিদিন নতুন একটি এপিসোড নিয়ে প্রকাশিত হবে ৬ পর্বের সিক্স। গল্পে দেখা যাবে, একটি গোপন ল্যাবে আগুন লাগার পর প্রকাশ পায় প্রাণঘাতী রহস্য, এবং সেই বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে যায় এক খুনি। পুলিশ এই ঘটনার ঝুঁকিপূর্ণ তদন্ত শুরু করে এবং ধীরে ধীরে সামনে আসে বিপজ্জনক সত্য—কিছু ভয়ংকর ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। এতে অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, আরশ খান, সাদিয়া ইসলাম মৌ, অপর্ণা ঘোষ, দিলরুবা দোয়েল, তারিক আনাম খান, সুমন আনোয়ার, ইয়াশ রোহান, সোহেল মণ্ডলসহ অনেকে। 

দীপ্ত প্লে-তে মাইক্রো ড্রামা

দীপ্ত প্লে-তে মুক্তি পাচ্ছে বাংলায় ডাবিং করা তিনটি মাইক্রো ড্রামা। এগুলো হলো: ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদারস টেল’ (অসমাপ্ত সম্পর্ক), ‘ট্রু লাভ ইন ডিসগাইজ’ (ছদ্মবেশী ভালোবাসা) এবং ‘সুপ্রিম লর্ড’ (গোপন সম্রাট)। এই সিরিজের প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে।

shuve

সনি লিভ-এ শুভর ‘জ্যাজ সিটি’

রোজার ঈদে বড়পর্দায় সিনেমা না থাকলেও ওটিটিতে আসছেন আরিফিন শুভ। ভারতের নির্মাতা সৌমিক সেন পরিচালিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে সনি লিভ (SonyLIV) প্ল্যাটফর্মে। ১৯৭১ সালের কলকাতা শহরের প্রেক্ষাপটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এগিয়েছে এই সিরিজটি।

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর