পরিবারের সবাই বলিউডের দাপুটে তারকা হলেও কখনও বি-টাউনে আগ্রহ দেখাননি অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। তারপরও বনে গেছেন কোটি কোটি রুপির সম্পত্তির মালিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অল্প বয়সে বিয়ে হয় শ্বেতার। মুম্বাই ছেড়ে থিতু হন দিল্লি। স্বামী শিল্পপতি হলেও অর্থনৈতিক স্বাধীনতা মেলেনি শ্বেতার। ৩০০০ রুপিতে একটি স্কুলে পড়াতেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন।
বিজ্ঞাপন
শ্বেতাকে অমিতাভ ও জয়া বচ্চন ৫০ কোটি মূল্যে একটু বাংলো উপহার দেন। এছাড়া বচ্চনের সম্পত্তির অর্ধেকের অংশীদার। বিগ বির মোট সম্পত্তির পরিমাণ ৩২০০ কোটি রুপি। এর অর্ধেক ১৬০০ কোটির অংশীদার তিনি।
বর্তমানে লেখালিখি করেন শ্বেতা। সেখান থেকে উপার্জন হয় তার। এ ছাড়া স্বামী নিখিল নন্দার রয়েছে কয়েক শ কোটি রুপির প্রতিষ্ঠান। সেখান থেকে উপার্জন শুরু করেছেন। এ ছাড়াও শ্বেতার গ্যারাজে একাধিক নামীদামি গাড়ি রয়েছে।

