বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

টিকে তারিকের গান ‘ধরে বায়না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

টিকে তারিকের গান ‘ধরে বায়না’

ঈদ উপলক্ষে নতুন নতুন গান প্রকাশে ব্যস্ত সংগীতাঙ্গন। এ তালিকায় যোগ হলো টিকে তারিকের ‘ধরে বায়না’ নামে নতুন এক গান। আগামী ১৮ মার্চ প্রকাশ পাবে গানটি।

‘ধরে বায়না’র কথা লিখেছেন পাপী দিদার। কণ্ঠের পাশাপাশি সুরও করেছেন টিকে তারিক। গানটির সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ।
গানটি নিয়ে টিকে তারিক বলেন, ধরে বায়না গানের কথাগুলো বেশ। এর সঙ্গে সমন্বয় রেখে সুর করার চেষ্টা করেছি। শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ এতে সংগীত পরিচালনা করেছেন। ওনার সংগীতে গাইতে পারাটা আমার জন্য অনেক বড় ব্যাপার।
মান্নান মোহাম্মদ বলেন, টিকে তারিক মেধাবী শিল্পী। ভালো গায়। গানের কথার সঙ্গে সুরের দারুণ সমন্বয় হয়েছে। আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার। আশা করি সবার ভালো লাগবে।
গানটি প্রকাশ পাবে টিকে তারিক মিউজিক থেকে। এর ভিডিওচিত্র ধারণ করেছেন দীপঙ্কর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর