সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

৯৮তম অস্কারে সেরার মুকুট জিতলেন যারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

৯৮তম অস্কারে সেরার মুকুট জিতলেন যারা
নিকোল কিডম্যানের কাছ থেকে সেরা ছবির পুরস্কার নিচ্ছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নির্মাতা পল টমাস অ্যান্ডারসন।

বিশ্ব চলচ্চিত্রে সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য শাখার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে জমকালো আয়োজনে বসেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব-অস্কার ২০২৬। বিশ্বের সিনেমা জগতের আলোচিত তারকাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রোববার (১৫ মার্চ) রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা করেন। ৯৮তম অস্কারের চূড়ান্ত আসরে বিভিন্ন শাখার কারা সেরা হয়েছেন চলুন জেনে নেই।


বিজ্ঞাপন


সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

jordan-2
 অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন মাইকেল বি জর্ডান।

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন

সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

oscar-one-battle
অস্কারের মঞ্চে ‘ওয়ান ব্যাটল’ টিম।

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

oscar-5
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জেতে ‘সেন্টিমেন্টাল ভালু’।

সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর