সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদে মিলন-রিমির গান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

ঈদে মিলন-রিমির গান 

ঈদ উপলক্ষে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে এলেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমি। গানটির শিরোনাম ‘ট্যাক্সি ভাড়া’।  

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন জেসিকা রাহমান। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। 


বিজ্ঞাপন


গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, ‘ঈদ মানে আনন্দ। সেই আনন্দকে ভেবেই এই গানের কথা, সুর ও ভিডিও নির্মাণ করা হয়েছে। আমার সঙ্গে রিমির গায়কীতে শ্রোতারা মুগ্ধ হবেন। গানটির ভিডিওতেও দর্শক-শ্রোতারা নতুনত্ব দেখতে পাবেন। আমি বরাবরই চন্দন রায় চৌধুরীর কাজ উপভোগ করি। এই কাজটিও বেশ আনন্দ নিয়ে করেছি।’

তিনি আরও বলেন, ‘নাটাই মিউজকের শরীফ ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি কাজ করার জন্য। তিনি সবসময় ভালো গানের সঙ্গে আছেন।’ 

সানজিদা রিমি বলেন, ‘মিলন ভাই আমার পছন্দের শিল্পীদের একজন। ঈদে আমাদের দুজনের এই গানটিতে শ্রোতারা আনন্দ পাবেন। গানের কথা ও সুরে মনে আনন্দ লাগার মতো আভাস আছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর