রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

সার্টিফিকেশন বোর্ডের জন্য প্রস্তুত ‘প্রেশার কুকার’ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

সার্টিফিকেশন বোর্ডের জন্য প্রস্তুত ‘প্রেশার কুকার’ 

ঈদে মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম রায়হান রাফীর ‘প্রেশার কুকার’।  এরইমধ্যে পোস্টার, ফার্স্ট হুইসেল দিয়ে নাড়িয়ে দিয়েছেন নেটিজেনদের। এবার সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাওয়ার পালা।

রায়হান রাফী জানালেন চলতি সপ্তাহে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে ছবিটি। তিনি বলেন, ‘আমরা সেন্সর সার্টিফিকেশন বোর্ডের জন্য প্রস্তুত। এ সপ্তাহেই জমা পড়বে।’ 


বিজ্ঞাপন


এদিকে প্রত্যেক বছর ঈদে সিঙ্গেল স্ক্রিন দখলে থাকে শাকিব খানের। বাকি থাকে মাল্টিপ্লেক্স। হল নিয়ে পরিচালকের ভাবনা জানতে চাইলে রাফী বলেন, ‘‘প্রেশার কুকার’ সিঙ্গেল স্ক্রিনের ছবি না। তাছাড়া আমি একজন পরীক্ষিত নির্মাতা। প্রতি বছর ঈদে আমার সিনেমা আসছে। হল নিয়ে কোনো হতাশার জায়গা নেই। আমি আমার মতো এগুচ্ছি।’’

‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও খোদ রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে বড় পর্দায় মুক্তি পাবে। 

নারী কেন্দ্রিক এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। বিভিন্ন চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর