বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

জাতীয় পুরস্কার ফের পর্যালোচনা, বাদ পড়তে পারেন অনেকে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

জাতীয় পুরস্কার ফের পর্যালোচনা, বাদ পড়তে পারেন অনেকে!

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্কের জেরে পুনরায় পর্যালোচনার কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় পুরস্কারের শর্তাবলি অমান্য করে আজীবন সম্মাননা এবং চিত্রনাট্য না লিখেও সেরা চিত্রনাট্যকারের নাম ঘোষণার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এক্ষেত্রে জুরিবোর্ডের সদস্যদের সুপারিশ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, জুরিবোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগির রিভিউ প্রক্রিয়া শুরু হবে।


বিজ্ঞাপন


শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার, দেখে যেতে পারলেন না 'প্রিয়তমা'র ফারুক

আজীবন সম্মাননার জন্য অভিনেত্রী শবনম ও ইলিয়াস জাভেদের নাম সুপারিশ করেছিল জুরিবোর্ড। কিন্তু বোর্ড সদস্যদের সুপারিশকে গুরুত্ব না দিয়ে আজীবন সম্মাননার জন্য নাম ঘোষণা করা হয় পরিচালক তারেক মাসুদ ও চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর।

তারেক মাসুদ মারা গেছেন প্রজ্ঞাপন ঘোষণার দেড় দশক আগে। অন্যদিকে বাচ্চু মারা গেছেন প্রজ্ঞাপনের কয়েক দিন আগে। অথচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার নিয়ম অনুসারে, আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ আছে।

'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ফিল্ম আর্কাইভে প্রদান করলেন ডলি জহুর


বিজ্ঞাপন


জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য মকসুদ জামিল মিন্টু অভিযোগ করেন জুরিবোর্ডের সদস্যদের রায়ে প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। তিনি বলেন, ‘আমরা সব বিচারক ফলাফল বিষয়ে একমত হয়েছিলাম। আজীবন সম্মাননা ও অন্যান্য বিভাগের পুরস্কার নিয়ে কারও কোনো ধরনের দ্বিমত ছিল না। তবে প্রজ্ঞাপন প্রকাশের পর দেখা গেছে, আজীবন সম্মাননা ছাড়াও দু-একটি পুরস্কারের ক্ষেত্রে বিচারকের রায় পুরোপুরি প্রতিফলিত হয়নি। একজন বিচারক হিসেবে সব সময় আমার চাওয়া থাকবে, এ ধরনের পুরস্কারের প্রকাশিত প্রজ্ঞাপনে বিচারকদের রায়ের যেন পূর্ণ প্রতিফলন হয়। তাই রিভিউ করা হলে ভালো।’

একই অভিযোগ নাজমুন মুনিরা ন্যান্‌সির। গায়িকা বলেন, ‘প্রজ্ঞাপন প্রকাশের পর দেখেছি, কয়েকটি ক্ষেত্রে আমাদের মতামত উপেক্ষিত হয়েছে। আমি মনে করি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও বিতর্মুক্ত রাখা সরকারের দায়িত্ব। তাই আবার নতুনভাবে পর্যালোচনা করলে ভালো। এ পর্যালোচনার জন্য বিচারক হিসেবে আবারও যদি ডাকা হয়, সময় দিতে রাজি আছি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল

এদিকে প্রজ্ঞাপন প্রকাশের পর অভিযোগ ওঠে, ‘রক্তজবা’ চলচ্চিত্রের চিত্রনাট্য না লিখে পরিচালক নিয়ামুল মুক্তার নাম এসেছে সেরা চিত্রনাট্যে।

মন্ত্রণালয় সূত্র বলছে, বিতর্ক এড়াতে ও বিচারকদের প্রদত্ত নম্বরের সঠিক প্রতিফলন নিশ্চিত করতেই পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজীবন সম্মাননা ও কয়েকটি বিভাগ বিশেষভাবে খতিয়ে দেখা হবে। নিয়ম অনুসারে যদি বিবেচনা করা হয় তাহলে আজীবন সম্মাননা থেকে বাদ পড়তে পারে তারেক মাসুদ এবং আবদুল লতিফ বাচ্চু। এদিকে চিত্র্যনাট্য না লিখেও প্রাজ্ঞাপনে নাম আসায় জাতীয় পুরস্কার প্রত্যাখান করেছেন নিয়ামুল মুক্তার। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর