বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

নারী দিবসের গান

লিখলেন জঙ্গী, গাইলেন কোনাল-মাশা-অন্তরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

লিখলেন জঙ্গী, গাইলেন কোনাল-মাশা-অন্তরা

গীতিকবিতার জীবন্ত কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী। দেশের ব্যান্ডসংগীতে তার অবদান অনস্বীকার্য। তার লেখা গান দিয়ে শুরু হয়েছিল দেশের রক আইকন আইয়ুব বাচ্চুর একক যাত্রা। এবার এই গীতিকবির কথা কণ্ঠে তুললেন তিন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

‘নারী যায় বাড়ি’ শিরোনামের এ গানটি করা হয়েছে নারী দিবস উপলক্ষে। সুর করেছেন পিলু খান। সংগীত আয়োজন করেছেন মীর মাসুম। ৮ মার্চ নারী দিবসে আজব রেকর্ডস থেকে প্রকাশ পাবে গানটি। 


বিজ্ঞাপন


কোনাল বলেন, ‘কিংবদন্তি দুজন মানুষের গান করতে পেরে আমি আনন্দিত। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারা আমার সংগীতজীবনের অনন্য অর্জন।’

Nari_Jai_Bari

মাশা বলেন, ‘শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান আমাদের গানের জগতে দুই মহিরুহ। তাঁদের সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। সবার সঙ্গে গানটি করতে পেরে খুব ভালো লেগেছে। আশা করি, যাঁরা শুনবেন তাঁদেরও ভালো লাগবে।’

অন্তরার কথায়, ‘একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের মতো বরেণ্য মানুষের সান্নিধ্য আমার জন্য পরম পাওয়া।’


বিজ্ঞাপন


শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাঁদের নিজের ঘর খুঁজে বেড়ান। কখনো বাবার ঘর, কখনও স্বামীর ঘর, কখনো ছেলেন ঘর। তাঁর নিজের ঘর কি তিনি কখনো খুঁজে পান? চিরন্তন এই প্রশ্ন নিয়ে লেখা হয়েছে গানটি।’

7df6e47e640a6e704114dea29cf18f99-5b45cdb5ec9f9

পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সঙ্গে চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সে তালিকায় আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে এ গান।’

গানের ভিডিও আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পাবে। শোনা যাবে একাধিক আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর