বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে এল ‘দম’-এর পোস্টার, নেটিজেনরা বলছেন ‘পুরাই আগুন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে এল ‘দম’-এর পোস্টার, নেটিজেনরা বলছেন ‘পুরাই আগুন’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ‘দম’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় রোজার ঈদের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন আফরান নিশো।  

সিনেমার পোস্টারে ফুটে উঠেছে নিশোর মারকুটে চেহারা। হালকা সাদা পাকা চুল আর মুখে আঘাতের ক্ষত চিহ্ন। যা অস্তিত্ব রক্ষা লড়াইয়ের প্রতিচ্ছবি। এছাড়াও পোস্টারে দেখা যায়, পেছনে হাত বাঁধা অবস্থায় ঘোড়ার পিঠে একজন বসে আছেন। তার পেছনে একদল অস্ত্রধারী। সিনেমাটির মূল উপজীব্য হিসেবে ফুটে উঠেছে ‘যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’  


বিজ্ঞাপন


পোস্টারটি নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় তারকাদের পোস্টের মন্তব্যের ঘরে মিলেছেন তার প্রমাণ। একজন লিখেছেন ‘এবার ইউনিক কিছু হবে।’ অন্য একজন লিখেছেন, ‘এক কথায় পুরাই আগুন।’ আরও একজন লিখেছেন, ‘এবার ঈদে দম নিয়ে দম দেখতে হবে।’

এদিকে ‘দম’-এর পোস্টার শেয়ার করে ছবির অভিনয় শিল্পী, পরিচালক ও প্রযোজক লিখেছেন, ‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতর ’ ২৬ এ। 

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী।

নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর