বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুমুসো বাংলাদেশের স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

মুমুসো বাংলাদেশের স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান্ড মুমুসো বাংলাদেশে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোরের উদ্বোধন করেছে। বিশ্বব্যাপী ৭৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই স্টোর চালু করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর, শপ ৩-৪, ব্লক-বিতে নতুন স্টোরটির উদ্বোধন করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান। এ সময় ব্র্যান্ড সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

মুমুসো বাংলাদেশ নিয়ে মিম বলেন, 'মুমুসোতে এসে সত্যিই খুব ভালো লাগছে। মুমুসো এমন একটি গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা স্টাইল ও কোয়ালিটিকে একসাথে নিয়ে আসে। বাংলাদেশের বাজারে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রোডাক্টের মিনিমাল ডিজাইন, স্কিন-ফ্রেন্ডলি উপাদান এবং রিজনেবল প্রাইসিং আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আশা করি, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন শপিং এক্সপেরিয়েন্স তৈরি করবে।'

এ প্রসঙ্গে মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান বলেন, 'মুমুসো একটি আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড, যা বিশ্বের ৭৬টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো— ‘স্টাইলিশ ও কোয়ালিটি প্রোডাক্ট সবার নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা লোকাল মার্কেটের চাহিদা বিশ্লেষণ করে নিয়মিত নতুন ও ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় প্রমোশন ও বিশেষ অফার।'

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, একবার আমাদের স্টোর ভিজিট করলেই গ্রাহকরা নিজেরাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ও ভ্যালু অনুভব করতে পারবেন। ভবিষ্যতে দেশের বড় শহরগুলোতে এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যায়।'
মুমুসো জানিয়েছে, আগামী মাসে বনানী-১১ এলাকায় চতুর্থ স্টোর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এবং পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ স্থানে আরও শাখা সম্প্রসারণ করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর