শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কলকাতা যতবার ডাকবে ততবার যাব: আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

কলকাতা যতবার ডাকবে ততবার যাব: আরিফিন শুভ

ব্যস্ত সময় কাটাচ্ছেন আরিফিন শুভ। মুক্তির অপেক্ষায় কয়েকটি কাজ। সেগুলোর একটি হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। সম্প্রতি কলকাতায় ১৯৭১ ঘিরে নির্মিত এ সিরিজটির প্রচারণামূলক অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দেন শুভ। এরপর ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কলকাতা যতবার ডাকবে ত্তবার যাবেন তিনি।

দুই বাংলা মিলিয়ে আরিফিন শুভর হাতে কী কী কাজ আছে? উপ্ততরে শুভ বলেন, ‘ক্রমশ প্রকাশ্য। সময় এলে সব জানতে পারবেন। (একটু থেমে যোগ করলেন), কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যত বার ডাকবে, তত বার আসব।’


বিজ্ঞাপন


জ্যাজ সিটি নিয়ে বলেন, ‘‘কোনো ভারী বিষয়কে কঠিন করে দেখানো বা বলা অনেক সহজ। বরং তাকে বিনোদনের মোড়কে পরিবেশন করা কঠিন। ‘জ্যাজ সিটি’ সিরিজে পরিচালক সৌমিক সেন সেটাই করেছেন। কখনও কৌতুক, কখনও ব্যঙ্গ, কখনও বুদ্ধিদীপ্ত সংলাপ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা ভীষণই কঠিন, পরিশ্রমের কাজ।’’

এ সিরিজে সৌরসেনী মৈত্রের সঙ্গে কাজ করেছেন শুভ। তার সম্পর্কে বলেন, ‘এর আগেও অন্য সিরিজে কাজ করেছি। এবারে দৃশ্যের পরিমাণ বেশি। টানা অনেক দিন কাজ করতে করতে ভালো বন্ধুত্ব হয়ে গেছে।’

এদিকে রোজার ঈদে মুক্তির কথা শুভ অভিনীত সিনেমা মালিক। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। পরিচালক সাইফ চন্দন। জানা গেছে, এতে মারকাটারি অবতারে দেখা যাবে শুভকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর