শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

ভুল হয়েছে আবারও হইতে পারে, জামিন পেয়ে বললেন নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।


বিজ্ঞাপন


রোজের অভিযোগ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামিন পেয়েই তাকে ‘মারধর’ করেন নোবেল। কেন গায়কের বিরুদ্ধে মামলা করলেন বাদী, এতে ক্ষিপ্ত হয়ে নোবেল বাদীকে বাসায় নিয়ে মারধর করতে শুরু করেন।

শরীরে মারধরের আঘাত দেখিয়ে রোজ বলেন, ‘মিডিয়ার সামনে মানুষটা যেরকম, মিডিয়ার বাইরে সম্পূর্ণ আলাদা। আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম দাবি করে। পরিস্থিতির শিকার দাবি করে।’

বিয়ের প্রলোভন দেখিয়ে রোজকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা ও প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হন কণ্ঠশিল্পী নোবেল। ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 


বিজ্ঞাপন


ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর