বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন ববিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রী হাত থেকে একুশে পদক নিলেন ববিতা

দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে নয় জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এই পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। 

২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তরা হলেন- জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


একুশে পদক বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর