বাংলাদেশ সচিবালয়ের এক কর্মচারীর ছেলেকে অপহরণের এক ঘণ্টার মধ্যে উদ্ধার করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। সামাজিক মাধ্যমে অনেকের মতো এই সাহসী কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক পোস্টে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে অভিনন্দন জানান তিনি। পোস্টে ওমর সানী লেখেন, ‘অভিনন্দন ডিসি মাসুদ, একটি সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য।’
বিজ্ঞাপন
অপহরণের শিকার স্কুলছাত্রকে উদ্ধার ঘটনার নেপথ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা রয়েছে বলে তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার স্কুলছাত্রের বাবার নাম খন্দকার শামীম। তিনি সচিবালয়ের কর্মচারী।
জানা গেছে, অপহৃত ছেলেটি অপহরণ করে চার-পাঁচ জন তাকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে তার বাবার নম্বরে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়। নাহলে মেরে ফেলার হুমকি দেয়।
ইএইচ/

