ভারতের বেসরকারি টিলেভিশন এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ী ফিটনেস তারকা মায়াঙ্ক পাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৭ বছর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মায়াঙ্কের মৃত্যুর ঘটনায় তার টিম সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি জানান। বিবৃতিতে লেখা হয়েছে, একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
বিজ্ঞাপন
মায়ঙ্কের মৃত্যুর কারণ এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা।
মায়াঙ্ক টেলিভিশন ইন্ডাস্ট্রির বাইরে বডি বিল্ডিং জগতে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেন। তবে তারকা খ্যাতি পান ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নিয়ে।
ইএইচ/

