মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজনীতিতে নাম লেখাচ্ছেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি দান করেন এক নারী ভক্ত 

অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরোনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। বলিউডে এরকম উদাহরণ অসংখ্য।  

কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী, জয়া বচ্চন পালন করছেন সংসদ সদস্যের দায়িত্ব। গুঞ্জন উঠেছে, এ তালিকায় নাম উঠছে সঞ্জয় দত্তর। অভিনেতার বাবা সুনীল দত্ত একসময় কংগ্রেস নেতা হিসাবে সংসদ সদস্য এবং মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সঞ্জয় একসময় খুবই অল্প সময়ের জন্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন।  


বিজ্ঞাপন


সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন সঞ্জয় দত্ত। এরপর থেকে গুঞ্জন উঠেছে ফের রাজনীতিতে স্বক্রিয় হচ্ছেন এই অভিনেতা। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের একটি ছবি প্রকাশ করে সঞ্জায় লিখেছেন, ‘লখনউয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগছে। আমাদের মধ্যে যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার আদান-প্রদান হল, তা সত্যিই প্রশংসনীয়।’


বিজ্ঞাপন


সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখে যায়, সঞ্জয়ের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা। আর তার উপরে গেরুয়া-সবুজের মিশেলে উত্তরীয়। যোগীর সঙ্গে করমর্দন করছেন তিনি। তবে কী কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তা স্পষ্ট করেননি সঞ্জয়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘রাজা সাব’ ছবিতে দেখা গিয়েছে সঞ্জায়কে। এর আগে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর