বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রাক্তনের সঙ্গে সঙ্গমে রাজি নন জাহ্নবী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

প্রাক্তনের সঙ্গে সঙ্গমে রাজি নন জাহ্নবী

বাস্তব জীবনে সারা আলী খান ও জাহ্নবী কাপুর খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে গড়ে উঠেছে তাদের এই বন্ধুত্ব। বলিউডেও তারা সমসাময়িক। দুজনের জনপ্রিয়তাও কাছাকাছি পর্যায়ের।

বি-টাউনের এই দুই সুন্দরী একসঙ্গে হাজির হয়েছিলেন করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ টক শোয়ে। সেখানে নিয়ম অনুযায়ী জাহ্নবী ও সারাকে খোলামেলা প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

কথায় কথায় জাহ্নবীকে করণ জিজ্ঞেস করেন, প্রাক্তন প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হবেন কি? প্রশ্নটির উত্তর দিতে খুব বেশি সময় নেননি তিনি। জানিয়েছেন, এই সময়ে এসে আর পেছন ফিরে তাকাতে চান না। জাহ্নবীর কথায়, ‘আর যাই হোক, পেছন ফিরে তাকাতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই।’

Sara jahnvi

ওই শোয়ে জাহ্নবী আরও জানান, একসময় তিনি ও সারা একই পরিবারের দুই ভাইয়ের সঙ্গে প্রেম করেছেন। যদিও তাদের নাম উল্লেখ করেননি তিনি। তবে আন্দাজ করা যায়, তারা শিখর পাহাড়িয়া ও বীর পাহাড়িয়ার সঙ্গে তারা ছোটবেলায় সম্পর্কে জড়িয়েছিলেন। এর আগে বীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন সারা। কিন্তু শিখরের সঙ্গে প্রেমের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি জাহ্নবী।

এ সময় পছন্দের পুরুষের কথাও জানান জাহ্নবী। এই মুহূর্তে তার পছন্দের পুরুষ দক্ষিণি তারকা বিজয় দেবেরাকোন্ডা। ‘লাইগার’ ছবির মাধ্যমে শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে এই তারকার। ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন জাহ্নবী।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর