রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সৈকত দাসের কণ্ঠে রবি ঠাকুরের ‘তুই ফেলে এসেছিস কারে’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

সৈকত দাসের কণ্ঠে রবি ঠাকুরের ‘তুই ফেলে এসেছিস কারে’

বিশ্বকবি রবীন্দ্রনাথ গানগুলোর মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। আজও আবেদন টাটকা। নবীন-প্রবীণ অনেকের কণ্ঠে ডানা মেলেছে গানটি। এবার কণ্ঠে তুলেছেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস। 

তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার— কথামালায় সাজানো কবিগুরুর এই সৃষ্টিতে সংগীত করেছেন সুমন কল্যাণ। আজ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

সৈকত দাস বলেন, ‘সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্র সংগীতের ঘ্রাণ আছে। এরপর-ই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্র সংগীতের প্রেমে পড়ে গেলাম।’ 

সুমন কল্যাণ বলেন, ‘সৈকত দা সত্তরের দশক থেকে গান করেন। ওনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনও সামনে আনেননি। আড়ালেই থেকে গেছেন। এরমধ্যে রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’ 

সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে গান করেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করে বিটিভি। ওই সময়ও নিয়মিত ছিলেন তিনি। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে নিয়মিত গাইতেন। এরমধ্যে উল্লেখযোগ্য ‘শিউলিমালা’। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরের উপস্থাপনা করতেন। 

চট্টগ্রাম বেতারেও গান করতেন সৈকত দাস। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করেন তিনি। তুই ফেলে এসেছিস কারে ছাড়াও তার বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় আছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর