মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রোজায় থাকছে রান্না বিষয়ক নানা ধরনের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

রোজায় থাকছে রান্না বিষয়ক নানা ধরনের অনুষ্ঠান

প্রতিদিনের ইফতার তৈরির টেনশন থেকে মুক্তি দিতে কাজী ফার্মস কিচেন নিয়ে এলো সহজেই দারুণ সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো “কাজী ফার্মস কিচেন সহজ ইফতার”। 

প্রচারিত হবে প্রতিদিন দুপুর ২টা ২০মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন শাবাবা ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার।

এছাড়া রমজানে দীপ্তর অনুষ্ঠানে রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান মজার রান্না। রোজার প্রতিদিন বিকাল ৩টা ৫০মিনিটে থাকছে এটি। রোজার সময় ইফরাত, রাতের খাবার এবং সেহেরীতে খেতে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখানো হবে এই অনুষ্ঠানে। সঞ্চালনায় থাকছেন জাকিয়া বারি মম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন।

পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকেল ৪টা ০৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে আর এফ এল গ্যাস ষ্টোভ নিবেদিত রান্নার বিশেষ অনুষ্ঠান 'ডিজিটাল কিচেন'। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হবেন অভিজ্ঞ সব রাঁধুনীরা। 

রান্নার দায়িত্ব পালন করবেন ৬ জন শেফ। তারা হলেন, মো. রাসেদ আহাম্মদ, শেফ জাহেদী, কানিজ ফাতেমা সোহাগি, সায়মন খান, তাহসিন তমা ও রাহিমা সুলতানা রিতা। সঞ্চালনায় থাকছেন মাহমুদা মাহা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন এবং গৌরব সরকার।

রোজার প্রতিদিন বিকাল ৫টা ১৫মিনিটে প্রচারিত হবে বিভিন্ন রকমের শরবত নিয়ে অনুষ্ঠান শরবত সমাহার। রমজানের এই বিশেষ অনুষ্ঠানটি মূলত নানা ধরনের শরবতের রেসিপি সংক্রান্ত একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানটিতে অভিনয়শিল্পী রিচি সোলায়মান থাকবেন শরবতের রেসিপি নিয়ে। তিনি নিজেই অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী ফাহিমুল হক অরিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর