আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। এক সিনেমা নিয়ে দশ বছর ঘোরানোর অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রযোজনা সংস্থা থেনানডালের সঙ্গে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ধানুশের। ওই ছবি পরিচালনার পাশাপাশি অভিনয় করারও কথা ছিল তার। কিন্তু দশ বছরেও শুরু হয়নি ছবির শুটিং। দীর্ঘদিন ধরে আটকে থাকায় সুপারস্টারের ওপর অসন্তুষ্ট প্রযোজনা সংস্থা পাঠিয়েছে আইনি নোটিশ।
বিজ্ঞাপন
ধানুশের কাছে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে সংস্থাটি। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা ছবির চিত্রনাট্যে খানিক পরিবর্তন করতে চাইলে তা থেকে সরে দাঁড়ান ধানুশ। করেননি কোনো সহযোগিতা। যার ফলে আটকে যায় ছবির কাজ।
আইনি নোটিশে প্রযোজনা সংস্থা জানিয়েছে ক্ষতিপূরণ না দিলে অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা। তবে এ নিয়ে এখনও কোন মন্তব্য করেননি সুপারস্টার ধানুশ।




