দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পড়ি জমালেন মার্কিন অভিনেতা জেমস ভ্যান ডার বিক। বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ২০২৪ সালে জানা যায় কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা।
অভিনেতার ইনস্টাগ্রামে প্রকাশিত এক আবেগঘন বার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পোস্টে জানানো হয়, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। জীবনের শেষ দিনগুলো তিনি সাহস, বিশ্বাস ও অসাধারণ মর্যাদার সঙ্গে কাটিয়েছেন।’
বিজ্ঞাপন
অভিনেতার স্ত্রী কিম্বারলি ভ্যান ডার বিক সামাজিক মাধ্যমে শোকবার্তায় লেখেন, ‘মানবতার প্রতি তাঁর ভালোবাসা ও জীবনের নানা দিক নিয়ে আরও অনেক কিছু বলার আছে, তবে এই মুহূর্তে পরিবারটি ব্যক্তিগতভাবে শোক পালনের সময় চাইছে।’
:max_bytes(150000):strip_icc():focal(749x0:751x2)/James-van-der-beek-thanksgiving-post-112824-89169f1aec924dd38039f2f14ee155cd.jpg)
জেমস ভ্যান ডার বিক সবচেয়ে বেশি পরিচিতি পান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ডসন্স ক্রিক’-এ ডসন লিরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিরিজটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বিজ্ঞাপন
টেলিভিশনের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ভার্সিটি ব্লুজ’ ও ‘দ্য রুলস অব অ্যাট্রাকশন’। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন।
ইএইচ/




