সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভোট দিয়ে যা বললেন জেমস 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

ভোট দিয়ে যা বললেন জেমস 

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। ভোট দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস।

ঢাকা ১৭-এর ভোটার জেমস। বিকেল সাড়ে তিনটায় রাজধানী বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। 
ভোট দিয়ে সংবাদমাধ্যমকে জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’

ভোটের পরিবেশ নিয়ে গায়কের ভাষ্য, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’

জেমস ছাড়াও ভোট দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন কনকচাঁপা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সিসহ তারাকাদের অনেকে। 

আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলেছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর