শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ছবিতে তারকাদের ভোট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ছবিতে তারকাদের ভোট

উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে শেষ মুহুর্তের ভোট গ্রহণ। নাগরিক দায়িত্ব পালনে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ব্যালট পেপারে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। পাশাপাশি ভোটের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেছেন তাঁরা। 

image
ছবি সংগৃহীত: অভিনেতার ফেসবুক থেকে

ভোটে কেন্দ্রের সামনে থেকে ছবিটি শেয়ার করে অভিনেতা জিয়াউল হক অপূর্ব লিখেছেন, ‘দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই, আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে। একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম।’

image
ছবি সংগৃহীত: অভিনেত্রীর ফেসবুক থেকে

ভোট প্রদান শেষে নিজের ফেসবুক একগুচ্ছ ছবি প্রকাশ করে অভিনেত্রী শবনম বুবলী লিখেছেন, বাংলাদেশের নির্বাচন ২০২৬

image
ছবি সংগৃহীত: অভিনেত্রীর ফেসবুক থেকে

হাস্যজ্জল ছবিটি শেয়ার করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘ভোটটা দিয়েই দিলাম l মাত্র ৫ মিনিটেl ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছেl’

image
ছবি সংগৃহীত: অভিনেতার ফেসবুক থেকে

অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘শুধু সেলফি নয়, ভোট দিয়েছি।’

image
ছবি সংগৃহীত: অভিনেত্রীর ফেসবুক থেকে

ঢাকা-১০ আসনের ভোটার আইশা খান প্রথমবার ভোটাধিকার প্রয়োগের অনুভূতি জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করলাম।’

image
ছবি সংগৃহীত: গায়িকার ফেসবুক থেকে

দেশের জনপ্রিয় সংগীশিল্পী কনকচাঁপা এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ ভোট দিয়ে এলাম।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর