মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ভোট দিয়ে যা বললেন কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

ভোট দিয়ে যা বললেন কেয়া পায়েল

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। 

ভোট দেওয়ার অনুভূতি ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘ভোট দিয়ে ভালোই লেগেছে। আমি আশুলিয়ার ভোটার। ওখানে গিয়ে ভোট দিয়ে আসলাম। দীর্ঘদিন ধরে অনেক মানুষের সাথে দেখা হয় না। ভোটকে কেন্দ্র করে দেখা হলো। এটা আসলে বেশ মজার।’ 

‘ঈদের মতো পরিবেশ, আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’

কেয়া যোগ করেন, ‘ভোট দেওয়া আমাদের জাতীয় অধিকার। দেশের নাগরিক হিসেবে ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমার পরিবারের সবাই দিলো। দ্বিতীয়বারের মতো ভোট প্রদান করলাম।’

অভিনেত্রী জানিয়েছেন, কোনো ঝামেলা ছাড়াই সুষ্ঠভাবে ভোট দিতে পেরেছেন। কেয়ার কথায়, ‘একটু তো লাইনে দাঁড়াতেই হয়েছে। কিন্তু আমি যে সময় গেছি তখন ভিড় ছিল না। কোনো প্যারা হয়নি।’

ধানের শীষে ভোট দিয়ে খুব দারুণ লাগছে: ওমর সানী

 

নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘একজন সুস্থ নাগরিক দেশটাকে সুস্থভাবে, সুন্দরভাবে দেখতে চাই। কোনো ঝামেলা, কোনো কিছু যাতে না হয়। নাগরিক হিসেবে এটাই বড় প্রত্যাশা। 

সবশেষে বর্তমান ব্যস্ততার ফিরিস্তি দিয়ে কেয়া বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে একটি নাটক আসবে। আর ঈদের জন্য বেশি কিছু নাটকে কাজ করা হচ্ছে।’ 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর