সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

একুশে পদক দেওয়ার আবেদন তুষারের, যা বললেন সালমান মুক্তাদির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

একুশে পদক দেওয়ার আবেদন তুষারের, যা বললেন সালমান মুক্তাদির 

প্রথম ইংরেজি অক্ষরে বাংলা লেখায় অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার অনুরোধ জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। এটি কোনো হাস্যরসাত্মক পোস্ট না বলেও জানিয়েছেন তুষার। তবুও যখন হাসির হুল্লোড় বইছে তখন মুখ খুললেন সালমান।

তুষারের ওই পোস্ট শেয়ার দিয়ে ইংরেজি অঙ্কখরে বাংলায় তিনি লিখেছেন, একুশে পদক লাগবে না। ভিসা দেওয়ার জন্য অনুরোধ করছি। তুষার ভাই, প্লিজ এডিট করেন।

তুষার ওই পোস্টে লিখেছিলেন, ‘সালমান মুক্তাদিকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি l এটা একটা সিরিয়াস পোস্ট l সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি l’

তবে তুষার সিরিয়াস পোস্ট দাবি করলেও নেটিজেনরা হাস্যরসাত্মকভাবে নিয়েছেন বলেই বোঝা যাচ্ছে। কেননা তার ওই পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টের আধিপত্য বেশ। মন্তব্যের ঘরেও মজা করে একজন লিখেছেন, একটা জাতের পোস্ট দেখলাম অনেকদিন পর। অন্যদিকে সালমানের পোস্ট দেখেও হাসাহাসি করছেন অধিকাংশ নেটিজেন। 

এদিকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে একশে পদক ২৬। কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর