শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাতের অন্ধকারে বেআইনি কাজ আমির-অরিজিতের, ভিডিও ফাঁস 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

রাতের অন্ধকারে বেআইনি কর্ম আমির-অরিজিতের, ভিডিও ফাঁস 

গেল সোম-বুধবার অরিজিৎ সিংয়ের কাটিয়েছেন আমির খান। মধ্যরাতে কখনও গায়কের ছাদে ঘুড়ি উড়িয়েছেন আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা স্টুডিওতে কাটিয়েছেন। রাতের অন্ধকারে দুজনের বিরুদ্ধে বেআইনি কাজে লিপ্ত হওয়ারও অভিযোগ উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতের অন্ধকারে আমিরকে সঙ্গে নিয়ে অবৈধভাবে সরকারি কলেজে ঢোকেন অরিজিৎ। দীর্ঘক্ষণ সময় কাটানোর পাশাপাশি সেখানে ব্যাডমিন্টন খেলেন। ওই সময় শুটিং করারও অভিযোগ উঠেছে দুই তারকার বিরুদ্ধে। 


বিজ্ঞাপন


বিষয়টি এরইমধ্যে সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন জিয়াগঞ্জের সরকারি রানি ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। নিজের ফেসবুকে দুটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাত ১টার পর গোটা দশেক মোটর সাইকেলসহ অরিজিৎ ও আমির কলেজে প্রবেশ করেন এবং সেখানে খেলাধূলার পাশাপাশি শুটিংও করেন। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট থেকে রাত ২টো ২৫-এর দিকে সেখান থেকে চলে যান তারা।  

জানা যায়, কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অরিজিৎ-আমিরের কর্মকাণ্ড। চিত্র ধরা সেই ভিডিও ফুটেজ শেয়ার করেছিলেন অধ্যক্ষ। যদিও কিছুক্ষণ পর তা মুছে দেন। সেইসঙ্গে লেখেন, ‘পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম’। কিন্তু কেন সরিয়ে নিতে বাধ্য হলেন? তার ব্যাখ্যা তিনি দেননি।

এদিকে মাঝরাতে অনুমতি ছাড়া আমির-অরিজিতের কলেজে ঢোকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের কেউ তাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। কেউ কেউ মনে করছেন ওপর মহলের চাপে পোস্ট মুছেছেন অধ্যক্ষ। তবে এ নিয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেননি আমির-অরিজিৎ।  

আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর