দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। ঘোষিত তালিকায় অনুযায়ী রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন প্রায়ত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।
একুশের পদক প্রাপ্ত হিসেবে আইয়ুব বাচ্চু ও ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর নাম ঘোষণার পর শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। একুশ পদকের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে এক পোস্টে সুরকার প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘প্রিয় আইয়ুব বাচ্চু ভাই একুশে পদক পেলেন। আইয়ুব বাচ্চু এবং ‘ওয়ারফেজ’-এর ২১শে পদক প্রাপ্তির মধ্য দিয়ে একটা নতুন সময়ের সূচনা হলো।’
২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকায় মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড স্থান পেয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পদকপ্রাপ্তরা হলেন- ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার (চারুকলায়), মেরিনা তাবাসসুম (স্থাপত্যে), ওয়েরফেইজ (ব্যান্ড মিউজিকে), পালাকার ইসলাম উদ্দিন (নাট্যকলায়), অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (শিক্ষায়), তেজস হালদার (ভাস্কর্যে) ও অথৈ আহমেদ (নৃত্যকলায়)।
বিজ্ঞাপন
অন্যদিকে আইয়ুব বাচ্চু, ববিতা ও শফিক রেহমান একুশে পদক পাচ্ছেন যথাক্রমে সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতা বিভাগে।
ইএইচ/

