বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

একুশে পদক

পুরস্কারের কথা শুনে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল: আইয়ুব বাচ্চুর স্ত্রী  

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

পুরস্কারের কথা শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে: আইয়ুব বাচ্চুর স্ত্রী  

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের তালিকায় নাম আসায় গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার উছলে উঠেছে শোক। 

ঢাকা মেইলকে কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, ‘শোনার পর আমার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারণ যার নেওয়ার জিনিস সে তো নাই। সম্মানটা নিজ হাতে নিতে পারা বিশাল ব্যাপার। দোয়া করবেন ওর জন্য। যেন ওপর থেকে দেখতে পায়।’ 

Vyb2OK_1539960847

গায়কপত্নীর কথায়, ‘পদকটা বাচ্চুর প্রাপ্য ছিল। তবে শিল্পীরা নিজের হাতে নিতে পারলে খুশি হয়। বাচ্চু হয়তো দুর্ভাগা মানুষ তাই পায়নি। তবে মৃত্যুর পরও তাকে সম্মানিত করায় সরকারকে অনেক ধন্যবাদ।’ 

জীবদ্দশায় পদক সম্পর্কিত আক্ষেপ ছিল আইয়ুব বাচ্চুর। সেসব নিয়ে আর কথা বলতে চান না চন্দনা। শুধু বললেন, ‘একটি পদক পেলে শিল্পী আরও দুই কদম এগিয়ে যায়। তার আক্ষেপও ছিল। মাঝে মাঝে বলত এসব নিয়ে। কিন্তু সেসব নিয়ে কথা বলতে চাই না। চলে যাওয়ার পরে হলেও পেয়েছে। অনেকে হয়তো তাও পায় না।’ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর