রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপের নাম, যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপের নাম, যা বললেন কঙ্গনা

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধীর জেফরি এপস্টেইনের নতুন লাখ লাখ নথি প্রকাশ করেছে। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় তিনি। ফাইলে নাম রয়েছেন বিশ্বের নামিদামি রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির। 

এপস্টেইনের নথিতে নাম এসেছে বলিউড চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের। যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নির্মাতার নাম প্রকাশের পর ক্ষোভ উগরের দিয়েছেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘অপরাধ সব জায়গায় হয়। তবে এখানে অপরাধকেই আলাদা করে দেখানো হচ্ছে। ছোটবেলা থেকে যে শিল্পীদের দেখেছি, জেনেছি তারা কীভাবে এমন অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারেন?’ 

লাখ লাখ নথিতে রয়েছে বেশ কিছু ই-মেইল। এরমধ্যে অনুরাগের ই-মেইল রয়েছে। তবে এপস্টিন ও অনুরাগের একই সময়ে একই জায়গায় থাকার কোনো প্রমাণ মেলেনি। ফলে ইমেইলে নাম থাকা মানেই যে অনুরাগ এপস্টেইনের কার্যকলাপে যোগ দিয়েছিলেন, সেটি নিশ্চিত নয়। 

জেফরি এপস্টেইনের ক্ষমতার অপব্যবহার করে একটি আন্তর্জাতিক যৌন পাচার চক্র গড়ে তোলেন। অঢেল সম্পদ এবং উচ্চপদস্থ ব্যক্তিদের ঢাল হিসেবে ব্যবহার করে দশকের পর দশক ধরে অল্পবয়সী মেয়েদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন তিনি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর