রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সারা শরীর বেগুনি, মেয়েকে নিয়ে হাসপাতাল হয়েছিল নিক-প্রিয়াঙ্কার ঠিকানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

সারা শরীর বেগুনি, মেয়েকে নিয়ে হাসপাতাল হয়েছিল নিক-প্রিয়াঙ্কার ঠিকানা

চার বছরে পা রেখেছে প্রিয়াঙ্কা চোপড়ার কন্যা মালতী। সামাজিক মাধ্যমে তার বিভিন্ন সময় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। সেসব সুখের মুহূর্ত দেখে আনন্দ পান অনুসারীরা। তবে মেয়েকে নিয়ে চরম দুঃখের মুহূর্তও রয়েছে অভিনেত্রীর।

অপরিপক্ক অবস্থায় জন্ম হয়েছিল মালতীর। জন্মের পর সারা শরীর ছিল বেগুনী রঙয়ের। সেসময় হাসপাতাল-ই হয়েছিল নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে নিক বলেন, “খুব কঠিন অবস্থার মধ্যে ও এই পৃথিবীতে এসেছিল। আমরা ভেবেছিলাম, ওর জন্ম হবে এপ্রিলে। তারপরই আমার কাছে ফোন আসে। জানানো হয় যে, খুব তাড়াতাড়ি শিশু ভূমিষ্ঠ হবে।”

প্রিয়াঙ্কার স্বামীর কথায়, ওর জন্মের পরে আমরা তৎপর হয়ে উঠি। সারোগেসির মাধ্যমে জন্ম ওর। হাসপাতালে গিয়ে দেখি ও ভূমিষ্ঠ হয়েছে। মাত্র ৭৬৬ গ্রাম ওজন ছিল ওর। সারা শরীর বেগনি রঙের ছিল।”

করোনা মহামারি চলছিল সেসময়। ফলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। মেয়েকে নিয়ে ১০০ দিন হাসপাতালের থাকার সে অভিজ্ঞতা জানাতে গিয়ে গলা ধরে আসে পপ তারকার। বলেন,  “আমি আর আমার স্ত্রী টানা তিন মাস হাসপাতালে ১২ ঘণ্টা ভাগাভাগি করে থাকতাম। সেই হাসপাতালের গন্ধ আজও আমার নাকে রয়ে গিয়েছে।”

২০২২ এর শুরুতেই মালতীর জন্ম। সারোগেসির মাধ্যমে মা হন তিনি। সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় অনেক দিন ধরেই আইসিইউতে রাখতে হয়েছিল সদ্যোজাতকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর