বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

ফের বাবা হলেন অভিনেতা পলাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

ফের বাবা হলেন অভিনেতা পলাশ

ফের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দুপুর সাড়ে ১২টার দিকে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন অভিনেতা।

ফেসবুকে পলাশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন’। 


বিজ্ঞাপন


গণমাধ্যমকে পলাশ বলেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তান ও তার মা দুজনেই আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো আছে। আমরা সপরিবারের এখন হাসপাতালেই আছি। সবার কাছে দোয়া চাই। আমার ছেলে ও মেয়ে দুটি সন্তানই সবার দোয়া ও ভালোবাসায় থাকুক।’

অভিনেতা বাবা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে পোস্টের মন্তব্যের ঘর। 

image


বিজ্ঞাপন


এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই পুত্রসন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী নাফিসা। 

পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন তার স্ত্রী নাফিসা। এ অভিনেতার বাবা-মায়ের ইচ্ছা ছিল নাফিসাকে পুত্রবধূ করার। অন্যদিকে নাফিসাও মনে মনে পলাশকে পছন্দ করতেন। গত বছরের নভেম্বরে পলাশ পরিচিত হন তার সঙ্গে। আস্তে আস্তে একে অন্যের মাঝে গড়ে ওঠে হৃদ্যতা। তারই ধারাবাহিকতায় গাঁটছড়া বঁধেন তারা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন নাফিসা। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর