বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

হৃদরোগে মারা গেলেন বরেণ্য সংগীত পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

হৃদরোগে মারা গেলেন বরেণ্য সংগীত পরিচালক

দক্ষিণী চলচ্চিত্রের বরেণ্য সংগীত পরিচালক এস পি ভেঙ্কটেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।  

১৯৫৫ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন এস পি ভেঙ্কটেশ। তার বাবা ছিলেন প্রখ্যাত ম্যান্ডোলিন বাদক। বাবার অনুপ্রেরণায় সংগীত জগতে আসেন। ১৯৭১ সালে তিনি সংগীত পরিচালক বিজয় ভাস্করের সিনেমায় গিটার বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। বহুমুখী গুণের অধিকার ভেঙ্কটেশ কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমার গান পরিচালনা করেছেন।  


বিজ্ঞাপন


মালয়ালম চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ১৯৮৫ সালে ‘জনকিয়া কোডাথি’ ছবির মাধ্যমে। এরপর ‘ভূমিইল রাজাক্কানমার’, ‘ভাঝিয়োরা কাজচাকাল’, ‘ইন্দ্রজালাম’, ‘নাদোদি’, ‘মনথ্রিকম’, ‘কিলুক্কাম’, ‘মিন্নারাম’, ‘স্ফাদিকাম’ এবং ‘জনি ওয়াকার’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। 

১৯৯৩ সালে ‘পৈত্রুকম’ ও ‘জনম’ ছবির জন্য তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা সংগীত পরিচালকের সম্মান পান।

কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষার গান ছাড়াও হিন্দি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন। ‘কিয়ো কি’, ‘হাঙ্গামা’, ‘বিরাসত’, ‘গড়দিশ’ ও ‘মেরা দিল তেরে লিয়ে’-এর মতো ছবিতে তাঁর ব্যাকগ্রাউন্ড স্কোর প্রশংসিত হয়েছে। 

ভেঙ্কটেশের মৃত্যুতে দক্ষিণী শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর