বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ!

টলিউডের অস্থিরতা যেন থামছেই না। সম্প্রতি একটি রেস্টুরেন্টে ভ্লগের পর অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে গরুর মাংস খাওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার রেশ ধরে টলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পী তাঁকে কটাক্ষ করে মন্তব্য করেন। নাম প্রকাশ না করে এবার অভিনেতার বিরুদ্ধে এক শিশুকে হেনস্তার অভিযোগ এনেছেন প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়! 

সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে অর্ক লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা এক ভাইরাল ভ্লগারের বিরুদ্ধে কয়েক বছর আগে এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল একটি নামী প্রযোজনা প্রতিষ্ঠানের জনপ্রিয় এক টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমের ভেতর। বিষয়টা জানাজানি হওয়ার পর শিশুর মাসহ অনেকেই তা জানতে পারেন। অভিযুক্ত ব্যক্তি তখন অভিনেতা ছিলেন। বর্তমানে একজন ভ্লগার। সবার সামনে ক্ষমা চান, আর তারপরেই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়। সেই ছোট্ট শিশুটির চোখের জল শুকিয়ে গেলেও সে সম্ভবত এই শিক্ষাই পেয়েছিল যে, এভাবেই অন্যায়কে স্বাভাবিক করে নেওয়া হয়।’

তিনি আরও লেখেন, ‘দুর্ভাগ্যবশত, সমাজ হিসেবে আমরা যৌন নির্যাতনসহ বিভিন্ন অপকর্ম ও হেনস্থাকে স্বাভাবিকভাবে মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি। সিনেমার সেটগুলোও এর ব্যতিক্রম নয়। সমাজের অংশ হিসেবে আমাদেরও এই দায়ভার নিতে হবে। আমরাই অপরাধীদের বারবার অপরাধ করার সুযোগ করে দিচ্ছি। অপরাধের ধরণ বদলে যেতে পারে, কিন্তু নিষ্ঠুরতার পেছনের মানসিকতা একই থাকে।’

অর্কর পোস্টের পর সমাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। এক পোস্টে তিনি লেখেন, ‘শিশু শিল্পীদের নিরাপত্তা নিয়ে আরও জোর দিতে হবে। ওঁদের যেন নিজেদের অভিভাবকদের সঙ্গে আলাদা রুম দেওয়া হয়। যাতে বড়দের সঙ্গে শুটিং ফ্লোর ছাড়া সাক্ষাৎ বেশী না হয়। এই নিয়ে ২০০৫ থেকে আমি সরব। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল সেটি করতে সফল হয়েছিলাম কারণ চ্যানেল কতৃপক্ষ আর প্রোডিউসার পক্ষ আমার কথা বুঝেছিল। সিনিয়র আর্টিস্টদের জন্য একটি বার্তা নিজেদের ইগো দয়া করে সরিয়ে রাখুন। ফ্লোরে কাজ করার সময় প্রচুর ঘটনার সাক্ষী এবং নিজে লড়াই করেছি যাতে কাজের জায়গা সেফ প্লেস হয়।’  


বিজ্ঞাপন


ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর