শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিয়ে করলেন নাঈম-শাবনাজের মেয়ে, পাত্র কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

বিয়ে করলেন নাঈম-শাবনাজের মেয়ে, পাত্র কে? 

দীর্ঘসময় পর্দায় না থাকলেও ঢালিউডের তারকা দম্পতি নাঈম-শাবনাজকে ভোলেনি দর্শক। জনপ্রিয়তাটা তাদের আগের মতোই আছে। সামাজিক মাধ্যমে এ তারকাজুটি মাঝে মাঝেই নিজেদের ব্যক্তিগত জীবন ভাগ করেন। 

নতুন খবর হলো, নব্বই দশকের জনপ্রিয় এ তারকা দম্পতি এবার শ্বশুর-শাশুড়ি হলেন। বিয়ে দিয়েছেন তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমকে। পাত্রের নাম ইহসান। তিনি প্রয়াত গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে।


বিজ্ঞাপন


গত ডিসেম্বরে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবনাজ। মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সবাই মেয়ে-জামাইয়ের জন্য দোয়া করবেন।’

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈমও। মা-বাবার দেখানো পথ অভিনয়ে না এলেও বাটার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। গান গেয়ে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া। তার স্বামী ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর