শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ম্যাজিক বাউলিয়ানা এবার চূড়ান্ত পর্বে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ম্যাজিক বাউলিয়ানা এবার চূড়ান্ত পর্বে 

বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে পৌঁছেছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এবার দেখার পালা কে হচ্ছেন বিজয়ী। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) রাত আটটা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে গ্র্যান্ড ফিনালে পর্ব। 

জাঁকজমকপূর্ণ এ আয়োজনে দেখা যাবে সেরা ৫ প্রতিযোগির চূড়ান্ত লড়াই। এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন- ৫ জন রয়েছেন চূড়ান্ত প্রতিযোগিতায়। গ্র্যান্ড ফিনালে-তে তাদের গানের পাশাপাশি থাকছে আরও অনেক জমজমাট পরিবেশনা। 
তিন বিচারক শফি মন্ডল, পার্থ বড়–য়া ও নিগার সুলতানা সুমিও গান পরিবেশন করবেন। আইশা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।


বিজ্ঞাপন


এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে বাছাইকৃত ৪০ প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের দ্বারা। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ।

এরপর পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা ৫ নির্বাচিত হন। চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লক্ষ টাকা, ১ম রানার আপ ৩ লক্ষ টাকা, ২য় রানার আপ ২ লক্ষ টাকা এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা।

মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ ¯স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় হচ্ছে আয়োজনটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর