বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

এমন জায়গায় শুটিং করেছি যেখানে ওয়াশরুমও নেই: সাফা কবির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

এমন জায়গায় শুটিং করেছি যেখানে ওয়াশরুমও নেই: সাফা কবির

পর্দায় অভিনয়শিল্পীদের কাজ দেখে মন ভরান দর্শক। দর্শকের মন ভরানোর পেছনের গল্প মোটেই মসৃণ নয়। সেজন্য যথেষ্ট কাটখড় পোড়াতে হয় দর্শককে। গল্পের প্রয়োজনে এমন দুর্গম স্থানে যেতে হয় যেখানে শৌচাগার পর্যন্ত থাকে না। এরকম অভিজ্ঞতা হয়েছে সাফা কবীরের। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেসব নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। 

গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলাপকালে এক প্রশ্নের জবাবে সাফা বলেন, ‘সবাই ভাবেন, আমি খুব নরম স্বভাবের; এটা করতে পারব না, ওটা পারব না। কিন্তু আমি খুবই সাহসী। অনেকের এমনও ধারণা, তুমি গ্রামে শুটিং করো? অথচ আমি গ্রামের এমন সব জায়গায় শুটিং করেছি, যেখানে বসার, থাকার জায়গা, এমনকি ওয়াশরুমও নেই।’

image

বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে দূর্গম জায়গায় দৃশ্য ধারণ করতে হয়। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকা সত্ত্বেও অভিনয়কে ভালোবেসে ওই দৃশ্যগুলোতে অভিনয় করেন। ঝুকিপূর্ণ কাজের প্রসঙ্গে টেনে অভিনেত্রী বলেন, একবার ইন্দোনেশিয়া সাগরপাড়ে ‘অদৃশ্য ভালোবাসা’ নাটকের শুটিং করছিলাম। চিকন একটা পিলার ছিল ওখানে যেটা সাগরে চলে গেছে, শেষ মাথায় আমার কোমরপানি। পরিচালক মেহেদি হাসান বলছিলেন, তুমি যদি এই পিলারের ওপর দিয়ে হেঁটে যেতে, তাহলে শটটা ভালো হতো মনে হয়।’ 

কথা সূত্র ধরে সাফা বলেন, ‘মেহেদি হাসানকে বললাম, চলেন, করি। তিনি বললেন, তুমি পারবে? রাজি হতেই বললেন, না না দরকার নেই। কারণ, খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এ ধরনের দৃশ্যে বাইরের দেশে কী হয়, শরীরটাকে কোনো একটা উপায়ে বেঁধে রাখে, এরপর শিল্পী কাজটা করেন। আমাদের তো সেভাবে কিছুই থাকে না। নিজ দায়িত্বে হেঁটে গেলাম, এরপর নিজ দায়িত্বে ফিরে এলাম। যখন ফিরলাম, টিম আমাকে বাহবা দিয়েছিল।’

image

সাফা কবির বাবা-মায়ের একমাত্র মেয়ে। অনেক আয়েশি জীবন তার। সৃষ্টিশীল কাজ দিয়ে দর্শক হৃদয়ে বেঁচে থাকার জন্য কষ্ট হলেও শোবিজে ক্যারিয়ার গড়েছেন। অভিনেত্রীর কথায়, ‘সত্যিই আমি খুব প্রিভিলেজড সন্তান। মা–বাবার একমাত্র মেয়ে। এমনও হয়েছে, কখনো আমাকে এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি। একটাই স্বপ্ন আমার, নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে দেখা। যখন দুনিয়াতে থাকব না, তখন যেন কাজ দিয়ে মানুষের মনে থাকতে পারি। এ জন্য যত কষ্ট করা।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর