রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘প্রিয়তমা’-এর পরিচালকের সঙ্গে ছবি, যা বললেন ‘তুফান’ প্রযোজক 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

‘প্রিয়তমা’-এর পরিচালকের সঙ্গে ছবি, যা বললেন ‘তুফান’ প্রযোজক 

আজ রোববার সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

‘তুফানে’র প্রযোজককে ‘প্রিয়তমা’র পরিচালকের সঙ্গে দেখে অনেকে পাচ্ছেন নতুন কোনো প্রজেক্টের আভাস। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। বিষয়টি কথা বলার চেষ্টা করলেও পাওয়া যায়নি হিমেল আশরাফকে।


বিজ্ঞাপন


শাহরিয়ার শাকিলকে মুঠোফোনে পাওয়া গেলেও খোলাসা করেননি কিছুই। তবে ‘প্রিয়তমা’র পরিচালকের সঙ্গে যে নতুন কাজের সূত্রে ফ্রেমবন্দি হওয়া সে আভাস দিলেন। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘হিমেল আশরাফের সঙ্গে আড্ডা দিলাম। তবে আমাদের সব আড্ডা কেজকেন্দ্রিক। কাজের সূত্র ছাড়া আড্ডা হয় না আমাদের।’ 

তবে কি সেই কাজ শাকিব খানকে নিয়ে নাকি অন্য কেউ উত্তরে এ প্রযোজক বললেন, ‘সে ব্যাপারে এখন কিছুই বলতে চাইছি না।’

সবশেষ মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘রাজকুমার’। এতে ছিলেন শাকিব খান। তার বিপরীতে দেখা যায় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় ছিলেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর