বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারা আমার কোমরে হাত রাখে, যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

আমার কোমরে হাত রাখে, যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর 

মাঝে মাঝেই অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর শোনা যায়। ভারতীয় অভিনেত্রী মৌনী রায়েরও হলো এ অভিজ্ঞতা। এক অনুষ্ঠানে বয়স্ক দুই ব্যক্তির দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রকাশ করেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার কর্নলে এক অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে। সেখানে ‘চাচার বয়সী’দের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ মৌনীর। ভীত সন্ত্রস্ত অভিনেত্রী নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে দেওয়া দীর্ঘ সে পস্টে মৌনী লেখেন, “গতকাল কর্নলে একটি অনুষ্ঠান ছিল আর আমি খুবই বিরক্ত সেখানকার অতিথিদের আচরণ দেখে। বিশেষ করে দুই জন কাকু ছিল, যাদের দাদু হওয়ারও বয়স হয়ে গেছে।”

image-30124-1724506211

ওই দুই ব্যক্তি মৌনীর কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন উল্লেখ করে বলেন, “ওরা আমার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করে। আমার বিষয়টা ভালো লাগেনি বলে সরাসরি বলি, ‘স্যার দয়া করে হাতটা সরান।’

ঘটনা এখানেই শেষ না। অনুষ্ঠান শুরুর পর আরেক দফা হেনস্তা হতে হয় অভিনেত্রীকে। মঞ্চে উঠতেই তার দিকে তাকিয়ে দুই প্রবীণ অশালীন আচরণ করতে থাকেন। তাদের বিরত থাকতে বললেন অভিনেত্রীর দিকে গোলাপ ছুড়তে থাকেন তারা। রেগে অনুষ্ঠান বের হয়ে যেতেও পারেননি মৌনী। আয়োজকদের কথা রাখতে শেষ পর্যন্ত থাকেন।

2025-08-07T043A57

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মৌনী। অশালীন আচরণকালীন ওই দুই প্রবীণকে থামানোর চেষ্টা করেননি তারা। দাবী মৌনী রায়ের।

সবশেষে তিনি লেখেন, “আমার মতো একজনকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তা হলে নতুন মেয়েদের কী অবস্থা হয় কল্পনা করতে পারছি না। আমি অপমানিত ও আতঙ্কিত। এই অভব্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষকে পদক্ষেপ করার কথা বলছি। আমরা শিল্পী। শিল্পের মাধ্যমে উপার্জনের চেষ্টা করি। আমি শুধু ভাবছি, ওই লোকগুলোর মেয়েদের সঙ্গে কেউ এমন করলে ওরা কী করত? লজ্জাজনক ঘটনা।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর